Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকায় মুষলধারে বৃষ্টি, ১৭ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৬ ১১:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এই বৃষ্টিপাত আপাতত অনবরত চলবে না, বরং দুপুর ১২টার দিকে কিছুটা কমে আসতে পারে। তবে বিরতি দিয়ে বিকেল কিংবা সন্ধ্যার দিকে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনভর আকাশ মেঘলা থাকার পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, যেহেতু এখন বর্ষাকাল বা মৌসুমি বায়ুর মৌসুম নয়, তাই বৃষ্টি একটানা হওয়ার সম্ভাবনা কম।

গতকাল ২৮ এপ্রিল দেশজুড়ে বৃষ্টিপাত হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ১৫২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে ভোলায় এবং সিলেটে হয়েছে ৯২ মিলিমিটার। একই সময়ে ঢাকায় বৃষ্টির পরিমাণ ছিল ৫ মিলিমিটার। এদিকে, আবহাওয়া অধিদফতর বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরিস্থিতির বিবেচনায় এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, মঙ্গলবার আবহাওয়া অধিদফতর এক ভারী বর্ষণের সতর্কবার্তায় জানিয়েছে যে, দেশের সব বিভাগে আগামী চারদিন অর্থাৎ ৯৬ ঘণ্টা পর্যন্ত বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলামের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার নিম্নাঞ্চলে অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া পাহাড়ি এলাকায় অতি বৃষ্টির প্রভাবে ভূমিধসের সতর্কবার্তাও দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদফতরের সবশেষ তথ্য অনুযায়ী, দেশজুড়ে বিরাজমান এই দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

ছবির গল্প ভাসমান চাষে সবজি উৎপাদন
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০০:১৭

আরো

সম্পর্কিত খবর