Thursday 30 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাতাসের মান আজও ‘অস্বাস্থ্যকর’

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৬ ১২:১৩

ঢাকা: টানা কয়েকদিনের বৃষ্টিতেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় রাজধানীর বায়ুদূষণ নিয়ে উদ্বেগ বাড়ছেই।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, মেগাসিটি ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। ১৫৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আজ তৃতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা।

বায়ুমণ্ডলে থাকা ক্ষতিকর বস্তুকণা ও গ্যাসীয় উপাদানের আধিক্যের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা নগরবাসীর জন্য বিশেষ করে শিশু ও প্রবীণদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

বৈশ্বিক তালিকায় ১৬০ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। এছাড়া ১৫৮ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। আইকিউএয়ার-এর মানদণ্ড অনুযায়ী, ১৫১ থেকে ২০০ এর মধ্যে স্কোর থাকলে সেই বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

বিজ্ঞাপন

মূলত পিএম২.৫ ও পিএম১০-এর মতো সূক্ষ্ম বস্তুকণা এবং নাইট্রোজেন ডাই-অক্সাইড ও ওজোনের মতো গ্যাসের উপস্থিতি বিশ্লেষণ করে এই মান নির্ধারণ করা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, মেগাসিটির বাতাসে দূষণের এই উচ্চমাত্রা এখন নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। সাধারণত ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঝুঁকিপূর্ণ হলেও ১৫৪ স্কোর সবার জন্যই ক্ষতিকর। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যঝুঁকি এড়াতে বিশেষ করে শিশু, অন্তঃসত্ত্বা এবং শ্বাসকষ্টজনিত রোগীদের বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বায়ুর মানদণ্ড দীর্ঘমেয়াদে খারাপের দিকে যাচ্ছে বলে পর্যবেক্ষণে উঠে এসেছে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর