।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করলো ‘বাংলাদেশ পিপলস পার্টি’ (বিপিপি)। শুক্রবার (২৭ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করে দলটির চেয়ারম্যান ‘বাবুল সরদার চাখারী’। এ সময় উপস্থিত ছিলেন দলটির মহাসচিব এহসানুল হক সেলিম।
আত্মপ্রকাশের পর দলটির চেয়ারম্যান সারাবাংলাকে বলেন, বাংলাদেশের দুটি বড় জোটের কোনটিতে যুক্ত হবে বাংলাদেশ পিপল পার্টি (বিপিপি), সেটি এখনই আমরা বলতে চাইনা। তবে, একটা চমকের মাধ্যমে তা জানানো হবে বলেও তিনি জানান।
ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) চেয়ারম্যান শওকত হাসান নিলু মারা যাবার পর তিনি দলটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন করে আবার এই দল কেন গঠন করা হলো জানতে চাইলে বাবুল সরদার সারাবাংলাকে জানিয়েছেন– নিলু মারা যাবার পর দলটি আদর্শচ্যুত হয়। এ কারণে আমি সরে এসে নতুন এই দল গঠন করেছি।
নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন থেকে সার্কুলার দিলেই আবেদন জানাবেন বলেও জানান পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী।
সারাবাংলা/এসও/জেএএম