Friday 01 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি’র বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই জনগণ থেকে বিচ্ছিন্ন হবে: টুকু

সিনিয়র করেসপন্ডেন্ট
১ মে ২০২৬ ২০:০৪

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

ঢাকা: বিএনপি’র বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবেন তারাই শেষ পর্যন্ত জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন বলে মন্তব্য করেছেন দলের প্রচার সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, আজকে বিরোধীদল নানা ধরনের কথা বলে এবং হুমকি-ধমকি দেয় যে তারা জনগণকে নিয়ে রাস্তায় নামবে। কিন্তু বাংলাদেশের প্রকৃত জনগণের দল হচ্ছে বিএনপি আর জনগণের আসল নেতা হচ্ছেন দেশনায়ক তারেক রহমান। যারা এই দলের বিরুদ্ধে অবস্থান নেবে, তারাই মূলত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, বাংলাদেশের মানুষের কাছে এই মুহূর্তে সবচাইতে জনপ্রিয় নেতা হচ্ছেন তারেক রহমান, যিনি মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন।

তিনি তারেক রহমানের জনকল্যাণমূলক কাজের প্রশংসা করে বলেন যে তিনি মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য নিরলস কাজ করছেন। এরই মধ্যে দেশের মানুষের কাছে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড পৌঁছে দেওয়া হয়েছে এবং কৃষকের ঋণ মওকুফসহ ইমাম ও মুয়াজ্জিনদের বেতন-ভাতা নিশ্চিত করা হয়েছে। জনমানুষের কল্যানে এসব পদক্ষেপ তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রতিফলন বলে তিনি দাবি করেন।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ গড়ার ওপর গুরুত্বারোপ করেন।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর