Wednesday 06 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপি নেত্রী নুসরাতের মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ

‎সিনিয়র করেসপন্ডেন্ট
২ মে ২০২৬ ০৯:৪৭ | আপডেট: ২ মে ২০২৬ ১৪:২৮

নুসরাত তাবাসসুম।

‎ঢাকা: ‎সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র যাচাই-বাছাই করবে নির্বাচন কমিশন।

‎শনিবার সকালে রাজধানী আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান যাচাই-বাছাই করবেন।

‎বুধবার (২৯ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান এ সংক্রান্ত চিঠি নুসরাতকে পাঠিয়েছেন।

‎চিঠিতে উল্লেখ করা হয়েছে, হাইকোর্ট বিভাগের দেওয়া আদেশ ও নির্দেশনার প্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী হিসেবে নুসরাত তাবাসসুম জ্যোতির দাখিলকৃত নথিপত্র নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা করা হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের এই কার্যক্রমে প্রার্থী নিজে অথবা তার প্রস্তাবক ও সমর্থক উপস্থিত থাকার সুযোগ পাবেন।

‎এতে উল্লেখ করা হয়েছে, মাননীয় হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের আদেশের পরিপ্রেক্ষিতে জনাবা মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের নির্দেশনার আলোকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন উপলক্ষ্যে নিম্নবর্ণিত সময়সূচি অনুসারে মনোনয়নপত্র বাছাই করা হবে আগামী ২ মে।

‎মূলত গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় বিকেল ৪টা পেরিয়ে যাওয়ার পর নুসরাত আবেদন করায় রিটার্নিং কর্মকর্তা সেটি গ্রহণ করেননি। এরপর তিনি আইনি প্রতিকার পেতে আদালতের শরণাপন্ন হন।

‎শুনানি শেষে আদালত নির্বাচন কমিশনকে তার আবেদনটি গ্রহণ করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার আদেশ প্রদান করেন। এরই ধারাবাহিকতায় এখন যাচাই-বাছাইয়ের পরবর্তী ধাপ শুরু হচ্ছে আজ।

‎এদিকে, নির্বাচনি লড়াই থেকে ছিটকে গিয়ে আদালতে আপিল করেছেন জামায়াত জোটের শরিক দল এনসিপি নেত্রী মনিরা শারমিন। সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর নির্ধারিত তিন বছর সময় পূর্ণ না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশনে আপিল করেও তিনি প্রার্থিতা ফিরে পেতে ব্যর্থ হন। ইসির রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর তিনি আদালতের দারস্থ হন।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর