রাজশাহী: মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৩১ জন। গত ২৪ ঘণ্টায় এ রোগের উপসর্গ নিয়ে আরও ২১ জন ভর্তি হয়েছে। একই সময়ে নতুন করে কারো মৃত্যু হয়নি।
শনিবার (২ মে) রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস মিডিয়া সেলের মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হামেরসন্দেহভাজন উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি থেকে ৪ জনকে ডিসচার্জ করা হয়েছে। এখন পর্যন্ত এই উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৮৯৪ জন রোগী। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে।