Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড পুনঃইস্যু ১২ মে

স্টাফ করেসপন্ডেন্ট
৭ মে ২০২৬ ১৮:৪২ | আপডেট: ৭ মে ২০২৬ ১৯:৫২

ঢাকা: ২০ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড পুনঃইস্যুর নিলাম আগামী ১২ মে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের অবশিষ্ট মেয়াদ ৪ দশমিক ৯৬ বছর। এ নিলামে ৩ হাজার কোটি টাকার অভিহিত মূল্যের বন্ড পুনঃইস্যু করা হবে। সংশ্লিষ্ট বন্ডের ইস্যু তারিখ ২৭ এপ্রিল ২০১১ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ২৭ এপ্রিল ২০৩১। বন্ডটির কুপন হার ৯ দশমিক ৬৫ শতাংশ এবং ISIN নম্বর BD0931401204।

বাংলাদেশ ব্যাংক জানায়, ট্রেজারি বন্ডের পুনঃইস্যু নিলাম হবে প্রাইস-ভিত্তিক। নিলামে কেবল সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার (পিডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যাংকগুলো বিড দাখিল করতে পারবে। তবে অন্যান্য ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি তাদের ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গ্রাহকের পক্ষে পিডিদের মাধ্যমে বিড জমা দিতে পারবে।

বিজ্ঞাপন

নিলামে অংশগ্রহণকারীদের অভিহিত মূল্যে প্রতি ১০০ টাকা মূল্যের বন্ড ক্রয়ের জন্য কাঙ্ক্ষিত মূল্য ও বন্ডের পরিমাণ উল্লেখ করে আগামী ১২ মে সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে বাংলাদেশ ব্যাংকে স্থাপিত এফএমআই সিস্টেমের মাধ্যমে বিড দাখিল করতে হবে।

তবে বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিভাগের পূর্বানুমতি সাপেক্ষে আগের ম্যানুয়াল পদ্ধতিতে (সিলগালা খামে বিড দাখিল) আবেদন করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নিলামে অংশগ্রহণের বিস্তারিত পদ্ধতিগত নির্দেশনা ইতোমধ্যে প্রাইমারি ডিলারসহ বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিকে পাঠানো হয়েছে।