Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিচারকদের স্বাধীন থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেট
৯ মে ২০২৬ ১৫:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিচারকদের স্বাধীন চিন্তা ও চেতনা বজায় রেখে বিচারিক ক্ষমতা প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, জনপ্রিয়তার চেয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াই একজন বিচারকের প্রধান দায়িত্ব হওয়া উচিত।

শনিবার (৯ মে) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগীয় কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, দেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও বাড়াতে হবে। বিচার বিভাগের ওপর সাধারণ মানুষের বিশ্বাস ও ভরসার জায়গা শক্তিশালী করাই এখন বড় চ্যালেঞ্জ।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, প্রধান বিচারপতির বাসভবন যেন মানুষের কাছে সম্মান ও আস্থার প্রতীক হয়ে ওঠে। সেটি কোনোভাবেই ক্ষোভ বা আক্রমণের কেন্দ্রবিন্দুতে পরিণত হোক এমন পরিস্থিতি আর দেখতে চায় না সরকার।

বিচারকদের উদ্দেশে তিনি বলেন, কোনো দাবি বা সমস্যা থাকলে তা সুপ্রিম কোর্ট ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখবে। তবে সবকিছুর ঊর্ধ্বে উঠে বিচারকদের নিরপেক্ষ ও সঠিক সিদ্ধান্ত গ্রহণে মনোযোগী হতে হবে।

অনুষ্ঠানে বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

আজ ছুটির দিনে ঢাকার বাতাস 'সহনীয়'
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০

আরো

সম্পর্কিত খবর