Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মির্জা ফখরুলের সঙ্গে কোইকা কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মে ২০২৬ ১৭:০৪

– ছবি : সংগৃহীত

ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী’ (কোইকা)-এর কান্ট্রি ডিরেক্টর জিহন কিমি। সংস্থার ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জোনসু কিমও এ সময় উপস্থিত ছিলেন।

সোমবার (১১ মে) সচিবালয়ে এ সাক্ষাৎকালে বাংলাদেশ ও কোইকা’র চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জলবায়ু সহিষ্ণু অবকাঠামো নির্মাণ, কৃষি সম্প্রসারণ এবং টেকসই গ্রামীণ উন্নয়ন বিষয়ে নতুন প্রকল্প গ্রহণের সম্ভাবনা ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

আলোচনায় বাংলাদেশ ও কোইকা’র মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা আগামী দিনে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।