Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঝড়বৃষ্টিতে ঢাকা-পাবনা মহাসড়কে গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৬ ১৯:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা: পাবনায় ঝড়বৃষ্টিতে ঢাকা-পাবনা মহাসড়কে অন্তত ১৫টি গাছ ভেঙে রাস্তায় পড়েছে।

বুধবার (১৩ মে) দুপুরের পর ওঠা ঝড়ে এ ঘটনা ঘটে। এরপর থেকেই যান চলাচল ব্যাহত হওয়ায় কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার পর হঠাৎই ঝড়ো বাতাসের সাথে বৃষ্টি শুরু হয়। এ সময় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলা পর্যন্ত বিভিন্ন জায়গায় অন্তত ১৫টি গাছ ভেঙে রাস্তায় পড়ে। এতে দুই ঘণ্টারও বেশি সময় ধরে যান চলাচল বন্ধ থাকায় দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

পাবনা মাধপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, মহাসড়কের কুচিয়ামোড়া এলাকায় ঝড়ে গাছ ভেঙে রাস্তায় পড়েছে বলে খবর পেয়েছি। এর বাইরে কোথাও পড়েছে বলে জানা নেই। কুচিয়ামোড়ায় দুই পাশে এক কিলোমিটার করে যানজটের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় রাস্তায় ভেঙ্গে পড়া গাছগুলো অপসারণের কাজ চলছে বলে জানান।

বিজ্ঞাপন

ছবির গল্প ভাসমান চাষে সবজি উৎপাদন
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০০:১৭

আরো

সম্পর্কিত খবর