Saturday 16 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাঙ্গায় বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৬ ১২:৪৫ | আপডেট: ১৬ মে ২০২৬ ১৩:১৭

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের চাকা মেরামতের সময় বাসের চাপায় ট্রাকচালক ও হেলপার নিহত হয়েছেন। নিহত দুইজন সম্পর্কে বাবা ও ছেলে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৬ মে) ভোর সাড়ে ৪টার দিকে জেলার ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজার সামনে বগাইল এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোর সদর উপজেলার রুপদিয়া এলাকার বাসিন্দা ইউসুফ আলী (৫০) ও তার ছেলে ইয়াকুব আলী (২৬)। ইয়াকুব মালবাহী ট্রাকটির চালক ছিলেন এবং তার বাবা ইউসুফ আলী হেলপার হিসেবে সঙ্গে কাজ করতেন।

শিবচর হাইওয়ে থানার সার্জেন মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি মালবাহী ট্রাক ভোর সাড়ে ৪টা দিকে বগাইল টোলপ্লাজা এলাকায় পৌঁছালে ট্রাকটির পিছনের একটি চাকা বিকল হয়ে যায়। পরে সড়কের উপর এক পাশে ট্রাকটি থামিয়ে চালক ইয়াকুব ও তার বাবা ইউসুফ আলী মিলে চাকা মেরামতের কাজ শুরু করছিলেন। এ সময় ভাঙ্গাগামী দ্রুতগতির একটি অজ্ঞাত বাস পেছন দিক থেকে এসে তাদের দুইজনকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। এ সময় রাস্তার উপর পিতা-পুত্রের লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়িয়ে পড়েছিল।

বিজ্ঞাপন

পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি এবং ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। ঘাতক বাসটি সনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ঘটনাটি শিবচর হাইওয়ে থানা পুলিশ তদন্ত করছে।

এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর