Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ডেঙ্গু-চিকুনগুনিয়ার বিস্তার রোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্নতা অভিযান’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৬ ১৩:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোর: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে পারলে ডেঙ্গু-চিকুনগুনিয়াসহ নানা রোগের ঝুঁকি অনেকাংশে কমে যাবে।

শনিবার (১৬ মে) সকালে যশোর ইনস্টিটিউট পুকুর এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ ধরনের কার্যক্রম শুধু একদিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকলে হবে না। জনসচেতনতা বাড়াতে এবং রোগ প্রতিরোধে নিয়মিতভাবে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যেতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় যশোর ইনস্টিটিউটের আয়োজনে এবং জেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এ সময় প্রতিমন্ত্রী বলেন, বর্ষা মৌসুম সামনে। এ সময় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বাড়ে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। আজকের কর্মসূচি সেই উদ্যোগেরই অংশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ জেলা প্রশাসন, পৌরসভা ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

শীতের আগে এসির যত্নে যা জরুরি
১৫ অক্টোবর ২০২৬ ১০:৩৫

আরো

সম্পর্কিত খবর