Saturday 16 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে জুবেইদা কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৬ ২০:১৫ | আপডেট: ১৬ মে ২০২৬ ২০:২৭

– ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতীয় কট্টর হিন্দুত্ববাদী বিজেপি কর্তৃক ভারতীয় মুসলমানদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগ প্রধান জুবেইদা কাদের চৌধুরী ।

ভারতীয় মুসলমানদের উপর নির্যাতন ও কোরবানীর ওপর নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে শনিবার ( ১৬ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক জরুরী প্রতিবাদ সভায় তিনি এ নিন্দা জানান। সভায় দলের
কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির নেতারাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মুসলিম লীগ সভাপতির রাজনৈতিক উপদেষ্টা জহিরউদ্দিন মুহম্মদ বাবর-এর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠিত সভায় ভারতের মুসলমানদের উপর উগ্রবাদী বিজেপি কর্তৃক হামলা, হত্যা, গুম, ঘর-বাড়ি জ্বালানো ও মসজিদ-মাদ্রাসা ভেঙ্গে ফেলার তীব্র প্রতিবাদ এবং ভারতে গরু, মহিষ ও মেষ জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপের তীব্র নিন্দা জানানো হয়।

সভায় মুসলিম লীগ প্রধান জুবেইদা কাদের চৌধুরী ভারত সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, যদি মুসলমানদের ওপর আর নির্যাতন করা হয়, তাহলে বাংলাদেশের মুসলমানরা চুপ করে বসে থাকবে না।

তিনি বলেন, ভারতীয় মুসলমানরা আমাদের ভাই। তাদের রক্ষাকল্পে প্রয়োজনে আমরা লড়াই করে তাদেরকে নিপীড়নের হাত থেকে রক্ষা করবো ইনশাল্লাহ।

বাংলাদেশ সরকারের প্রতি সামরিক শক্তি বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, শক্তিশালী বাংলাদেশ ও পাকিস্তানই পারে ভারতের মুসলমানদেরকে রক্ষা করতে।

সভায় মুসলিম লীগ নেতারা বলেন, মুসলমানরা গরু ভক্ষণ করে এবং হিন্দুরা গরু পূজা করে। অতএব তাদের সাথে একসাথে বসবাস করা সম্ভব নয়- বলেই মুহাম্মদ আলী জিন্নাহ দ্বি-জাতিতত্ত্বের ভিত্তিতে মুসলমানদের জন্য দেশ ভাগ চেয়েছিলেন। ১৯৪৭ সালে পাকিস্তান না হলে বাংলাদেশ আজ কাশ্মীরের মত ভারতের অংশ হয়ে থাকতো।