Sunday 17 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনগড়া টিআরপি ও প্রচার সংখ্যায় গণমাধ্যমের বিজ্ঞাপন বণ্টন আর নয়: তথ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৬ ১৩:১৮ | আপডেট: ১৭ মে ২০২৬ ১৩:৪৮

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

ঢাকা: মনগড়া তথ্যের ভিত্তিতে করা টেলিভিশন চ্যানেলের টিআরপি (টেলিভিশন রেটিং পয়েন্ট) এবং পত্রিকার প্রচার সংখ্যা অনুযায়ী সরকারি বিজ্ঞাপন বণ্টন ব্যবস্থা থেকে সরকার পুরোপুরি বেরিয়ে আসবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (১৭ মে) সচিবালয়ে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের (টিইসি) নেতাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে মন্ত্রী এই সিদ্ধান্তের কথা পরিষ্কারভাবে ব্যক্ত করেন। তিনি জানান যে, বর্তমান ডিজিটাল যুগে ভিজ্যুয়াল মিডিয়ায় কত মানুষ অনুষ্ঠান দেখছেন বা দেখছেন না, তার সঠিক পরিসংখ্যান বের করা মোটেও কোনো কঠিন কাজ নয়। কিন্তু ছাপা পত্রিকার ক্ষেত্রে সব প্রেসে এখনো ডিজিটাল মেকানিজম বা কনফার্মেশন কমপালশন নিশ্চিত করা সম্ভব না হওয়ায় সঠিক সংখ্যা পাওয়ার ক্ষেত্রে কিছুটা জটিলতা রয়েছে। এই সীমাবদ্ধতার সুযোগ নিয়ে মাত্র ৫০০টি টিআরপি দিয়ে দেশের ৫ কোটি টেলিভিশনের হিসাব বুঝিয়ে দেওয়ার মনগড়া পদ্ধতি কিংবা পত্রিকার ভুয়া প্রচার সংখ্যার ওপর ভিত্তি করে বিজ্ঞাপন বণ্টনের এই অনৈতিক নীতিমালা তথ্য মন্ত্রণালয় আর মেনে নেবে না।

বিজ্ঞাপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বৈঠকে অংশগ্রহণকারী সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, বিজ্ঞাপনের সুযোগ-সুবিধার ক্ষেত্রে হয়তো কোনো বড় পরিবর্তন হবে না, কিন্তু যে তথ্য ও পরিসংখ্যানের ভিত্তিতে সরকার এই সিদ্ধান্ত নেবে, সেখানে কোনো মিথ্যার আশ্রয়ের মধ্যে তথ্য মন্ত্রণালয় আর থাকবে না। তিনি বলেন, একবার যখনই একটি সঠিক ডিজিটাল টিআরপি সিস্টেম এবং রাইট ডিজিটাল প্রিন্ট কাউন্টিং ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে, তখন তার ওপর ভিত্তি করেই সব ধরনের সুযোগ ও অধিকারের বণ্টন অত্যন্ত স্বচ্ছতার সাথে করা যাবে। ডিজিটাল বাংলাদেশে গণমাধ্যমের সঠিক মূল্যায়ন এবং সরকারি তহবিলের সঠিক বণ্টন নিশ্চিত করতেই তথ্য মন্ত্রণালয় এই সংস্কারমুখী পদক্ষেপ গ্রহণ করছে বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর