Tuesday 19 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে সহযোগিতা চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ১৯:১৫

– ছবি : সংগৃহীত

ঢাকা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলপূর্বক বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিজ মাতৃভূমি মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেছেন।

মঙ্গলবার (১৯ মে) সকালে সচিবালয়ে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন (UNHCR) এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)’র একটি যৌথ উচ্চ পর্যায়ের মিশনের সাথে বৈঠককালে তিনি এ সহযোগিতার কথা বলেন।

রোহিঙ্গা মানবিক সহায়তা কার্যক্রম আরও সমন্বিতভাবে পরিচালনা করা, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির উন্নয়নে রোহিঙ্গাদের জন্য একটি টেকসই সমাধান নিশ্চিত করার পরিকল্পনায় এ মিশন পরিচালিত হচ্ছে।

বিজ্ঞাপন

ইউএনএইচসিআর-এর ডেপুটি হাইকমিশনার মিসেস কেলি টি. ক্লেমেন্টস এবং ডব্লিউএফপি-এর সহকারী নির্বাহী পরিচালক মিসেস রানিয়া দাগাশ কামারা এই মিশনের যৌথ নেতৃত্ব দেন। অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য এবং ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও উচ্চপদস্থ দাতা প্রতিনিধিরা বৈঠক অংশ নেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সাইদুর রহমান খানসহ মন্ত্রণালয়ের উধ্বর্তন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।