Wednesday 20 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে আনসার ও ভিডিপি’র ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ মে ২০২৬ ১১:১৬ | আপডেট: ২০ মে ২০২৬ ১১:৫৪

সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: গাজীপুরের সফিপুরস্থ আনসার ও ভিডিপি অ্যাকাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) সকালে এই বর্ণাঢ্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান অনুষ্ঠানস্থলে পৌঁছালে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক স্বাগত জানান। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী বাহিনীর সদস্যদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

ঐতিহাসিক এই জাতীয় সমাবেশের শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান অ্যাকাডেমির সুসজ্জিত প্যারেড গ্রাউন্ডে ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষ্যে আয়োজিত আকর্ষণীয় ও সুশৃঙ্খল কুচকাওয়াজ পরিদর্শন করেন। কুচকাওয়াজ পরিদর্শন শেষে তিনি অভিবাদন মঞ্চে আসন গ্রহণ করেন এবং সেখান থেকে কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলগুলোর রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন। এ সময় বাহিনীর একটি চৌকস দল মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষ গার্ড অব অনার প্রদান করে।

বিজ্ঞাপন

সমাবেশে উপস্থিত কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নে আনসার ও ভিডিপি অনন্য ভূমিকা পালন করে আসছে। বাহিনীর সার্বিক আধুনিকায়নে সরকারের নানা পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই বাহিনীকে আরও দক্ষতার সাথে কাজ করতে হবে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর