Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০ দিনে রেমিট্যান্স এসে‌ছে ২৬২ কোটি ডলার

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মে ২০২৬ ১৮:১৮

ঢাকা: চলতি মাসের প্রথম ২০ দিনে দেশে ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ দশমিক ৩ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাসের প্রথম ২০ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৮৯ কোটি ৭০ লাখ ডলার। আর ২০২৬ সালের একই সময়ে এসেছে ২৬২ কোটি ২০ লাখ ডলার।

এদিকে শুধু ২০ মে একদিনেই দেশে ১৩ কোটি ৯০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ২০ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ২ হাজার ৬৪৩ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে অর্থবছরের প্রথম প্রায় ১১ মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২০ দশমিক ৯ শতাংশ।

বিজ্ঞাপন

বিশ্লেষকরা বলছেন, ঈদুল আজহাকে সামনে রেখে প্রবাসীরা বেশি অর্থ পাঠাচ্ছেন। পাশাপাশি ব্যাংকিং চ্যানেলে নগদ প্রণোদনা ও বৈধ পথে অর্থ পাঠাতে সরকারের নানা উদ্যোগের কারণেও রেমিট্যান্স প্রবাহ বাড়ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর