Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অবরুদ্ধ অভিযুক্ত যুবক

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মে ২০২৬ ২১:৩৮

চট্টগও্রামে চার বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক – ছবি : সংগৃহীত

চট্টগ্রাম: চট্টগ্রামের বাকলিয়া এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হলে অভিযুক্তকে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় বাকলিয়া থানার চেয়ারম্যান ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অভিযুক্তকে অবরুদ্ধ করে রাখা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, শিশুটির মা-বাবা চাকরি করেন। সেই সুযোগে এক যুবক শিশুটিকে ধর্ষণ করে। বিকেলের দিকে একটি ভবনের সিঁড়িতে শিশুটিকে অচেতন অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশ অভিযুক্ত মনিরকে আটক করে।
তাকে থানায় নিয়ে যাওয়ার সময় ক্ষুব্ধ এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক বিচার চেয়ে বিক্ষোভ করতে থাকেন।
এ সময় তারা অভিযুক্তকে নিজেদের হাতে তুলে দেওয়ার দাবি জানান এবং এলাকায় বহু মানুষের সমাগম ঘটে।
স্থানীয়রা আরো জানান, সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত অভিযুক্তকে একটি ভবনে অবরুদ্ধ রাখা হয়েছিল। পুলিশ তাকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান  বলেন,  খবর পেয়ে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ। শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর