Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকী 

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ মে ২০২৬ ১২:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশের প্রধান ইসলামিক গবেষণা ও ধর্মীয় প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী।

বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ইসলামিক ফাউন্ডেশন আইন, ১৯৭৫-এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক অন্যান্য সব পেশাগত ও প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা বর্জনের শর্তে যোগদানের পর থেকে আগামী এক বছরের জন্য তাকে এই পদে নিযুক্ত করা হয়েছে।

নবনিযুক্ত মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকী কর্মজীবনে শিক্ষকতা, গবেষণা ও প্রশিক্ষণে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করার পাশাপাশি হাটহাজারী মাদরাসা ও ভারতের নদওয়াতুল উলামা থেকে উচ্চশিক্ষা নিয়েছেন। বাংলা, ইংরেজি, আরবি, উর্দুসহ ছয়টি ভাষায় দক্ষ এই আলেম কর্মজীবনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মাদরাসায় শিক্ষকতা করেছেন। এছাড়া তিনি সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামিক ব্যাংকস-এর মহাসচিব এবং দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

এর আগে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সোনালী ব্যাংক পিএলসি, প্রিমিয়ার ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি, বাংলাদেশ কমার্স ব্যাংক পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ও এনআরবি গ্লোবাল ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানের শরিয়াহ কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায়। তিন ছেলে সন্তানের জনক তিনি।

সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর