Saturday 23 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় বিষপানে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ১০:৫৮

নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলায় বিষপানের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুপা আক্তার (২০) নামে এক গৃহবধূ মারা গেছেন।

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রূপা আক্তার চিকিৎসা চলাকালে মারা যান।

রুপা আক্তার জেলার পুর্বধলা উপজেলার ৩ নম্বর ঘাগড়া ইউনিয়নের সানকিডুয়ারী গ্রামের নাঈম খানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২২ মে) রুপা আক্তার তার পরিবারে সকল গৃহস্থালি কাজ করতে দেখা যায়। সকাল বেলায় তার মধ্যে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়নি। সকালে রান্নার পর তার স্বামী নাঈম খানকে খাবার খাওয়ান। তারপর নাঈম খান বাড়ির বাইরে প্রতিদিনের মতো কাজে চলে যান।

বিজ্ঞাপন

এদিকে ওইদিন রূপা আক্তারকে দুপুরের দিকে পরিবারের সদস্যরা তাকে খাওয়ার জন্য খোঁজ নিয়ে পাওয়া যায়নি। কতক্ষণ পর শোবার ঘরের বিছানায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন। স্বজনদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে তাকে উদ্ধার করে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল-মামুন ঘটনার জানান, প্রাথমিক ভাবে রূপা আক্তার বিষ খেয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর