Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দিনাজপুরে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

লোকাল করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ১৫:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি: জেলার ঘোড়াঘাট উপজেলায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকালে উপজেলার রানীগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করার পাশাপাশি চলকের হেলপারকে আটক করেছে।

নিহতরা হলেন ঘোড়াঘাট উপজেলার নূরপুর এলাকার আল আমিন (১৫), মগলিশপুরের সৈকত (১৬) এবং আফসারাবাদ কলোনির কাইয়ুম (২০)।
​
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ওই তিন তরুণ মোটরসাইকেলে করে ঘোড়াঘাটের দিকে যাচ্ছিলেন। রানীগঞ্জ বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সরাসরি চাপা দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
​
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে মুরগির খাদ্য বোঝাই একটি ট্রাক নবাবগঞ্জের দিকে যাচ্ছিল। পথে রানীগঞ্জ বাজারে বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে সেটি চাপা দিলে ঘটনাস্থলেই একজন মারা যান। বাকি দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তারা মারা যান।

বিজ্ঞাপন

ওসি আরও জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

ষষ্ঠীর সকালে স্নিগ্ধ রূপ
১৫ অক্টোবর ২০২৬ ২৩:০৭

আরো

সম্পর্কিত খবর