Sunday 24 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর মোহাম্মদপুরে ১০তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৬ ২০:৩৭ | আপডেট: ২৪ মে ২০২৬ ২০:৪১

– ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে কৃষিমার্কেট সংগ্লগ্ন একটি ১০ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রোববার (২৪ মে) সন্ধ্যা ৭টা ৩ মিনিটের দিকে জাপান গার্ডেন সিটির বিপরীতে ওই ভবনটির ১০ম তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, আগুনের খবর পাওয়ার পরপরই মোহাম্মদপুর ফায়ার স্টেশন এবং কল্যাণপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছায়। তবে সন্ধ্যার তীব্র যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো দুর্ঘটনাস্থলে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি জানা যায়নি। তবে ভবনটি আবাসিক নাকি বাণিজ্যিক তা জানাতে পারেন নি তিনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ওয়্যারহাউজ ইন্সপেক্টর (মিডিয়া সেল) মো. আনোয়ারুল ইসলাম সারাবাংলাকে বলেন, সন্ধা ৭টা ৩ মিনিটের দিকে আমরা আগুন লাগার খবর পেয়ে ১৯ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে ৭টা ৩০ মিনিটে নিয়ন্ত্রণ এবং ৭টা ৫৫ মিনিটে আগুন নির্বাপন করে।

সারাবাংলা/এমএইচ/এসআর