Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জিয়ার শাহাদাৎবার্ষিকীতে রাজধানীতে খাবার বিতরণ করবেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৬ ১১:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আগামী শনিবার (৩০ মে) রাজধানীজুড়ে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গৃহীত কর্মসূচি অনুযায়ী, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর ১৬টি পৃথক স্থানে দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঢাকা মহানগরের ১৫টি সংসদীয় আসন এবং বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের এলাকাসহ মোট ১৬টি স্থানে এই বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। নির্ধারিত প্রতিটি স্থানে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা যায়, ৩০ মে ভোর ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। এছাড়া এদিন বেলা ১১টায় দলের জাতীয় নেতারা শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

দিবসটি স্মরণে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আয়োজনে প্রতি বছরের মতো এবারও মিলাদ, দোয়া ও খাবার বিতরণের কর্মসূচি রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর