Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদের ছুটি ও বৃষ্টিতে বিদ্যুতের চাহিদা নেমেছে সাড়ে ৫ হাজারে

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৬ ১০:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশজুড়ে টানা ঝড়-বৃষ্টি এবং পবিত্র ঈদুল আজহার ছুটির প্রভাবে বিদ্যুতের চাহিদায় বড় ধরনের পরিবর্তন এসেছে। সরকারি অফিস-আদালত ও শিল্পকারখানা বন্ধ থাকায় এবং তাপমাত্রা কমে আসায় বিদ্যুতের চাহিদা এক ধাক্কায় সাড়ে ৫ হাজার মেগাওয়াটের ঘরে নেমে এসেছে। চাহিদার এই নিম্নমুখী প্রবণতার ফলে জাতীয় গ্রিডে কোনো লোডশেডিংয়ের প্রয়োজন পড়েনি।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) দেয়া তথ্য অনুযায়ী, বুধবার দুপুর পর্যন্ত জাতীয় গ্রিডে চাহিদার শতভাগ বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে। গ্রিডের তথ্যে দেখা যায়, বুধবার দুপুর ১২টায় দিনের সর্বোচ্চ চাহিদা বা ডে পিক ছিল ৬ হাজার ৩৭২ মেগাওয়াট। চাহিদা অনুযায়ী পুরো বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে বলে কোনো এলাকায় লোডশেডিং হয়নি।

বিজ্ঞাপন

চাহিদার এ হিসাব অনুযায়ী, বুধবার (২৭ মে) সকাল ৯টায় বিদ্যুতের চাহিদা ছিল ৫ হাজার ৫২১ মেগাওয়াট। এরপর সকাল ১০টায় চাহিদা বেড়ে ৫ হাজার ৭৭৭ মেগাওয়াট এবং সকাল ১১টায় ৬ হাজার ৭৭ মেগাওয়াটে পৌঁছায়। প্রতিটি সময়েই চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বজায় ছিল। টানা বৃষ্টি ও ছুটির আমেজে জনজীবনে স্বস্তি থাকায় বিদ্যুতের ওপর বাড়তি চাপ কম লক্ষ্য করা যাচ্ছে।

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

বিশ্ব ওজোন দিবস আজ
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৫

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৭

আরো