Friday 29 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের ছুটিতেও ঢাকার বাতাস সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৬ ১১:০৭ | আপডেট: ২৯ মে ২০২৬ ১৬:৫৭

ঢাকা শহর – ফাইল ছবি : সারাবাংলা

ঢাকা: ঈদের দ্বিতীয় দিনে ফাঁকা ঢাকাতেও বাতাসের মান আশানুরূপ উন্নতি হয়নি। সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৭টায় ঢাকার বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে ছিল। দূষণ সূচকে ১১০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা সপ্তম অবস্থানে রয়েছে। সংবেদনশীল গোষ্ঠীর তালিকায় রয়েছেন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা।

সাধারণত শূন্য থেকে ৫০ স্কোর থাকলে বাতাসের মান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। তবে ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ঢাকা বছরের বেশিরভাগ সময় অস্বাস্থ্যকর বাতাসে থাকলেও বৃষ্টির দিনেও এই পরিস্থিতির তেমন উন্নতি দেখা যাচ্ছে না। বর্তমানে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে রয়েছে কঙ্গোর কিনশাসা। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। তালিকার সবচেয়ে ভালো অবস্থায় আছে ইউক্রেনের কিয়েভ শহর।

বিজ্ঞাপন