Saturday 30 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় পৌঁছানো হজ যাত্রীদের অভ্যর্থনা

‎সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৬ ১৪:৪৪

ঢাকায় পৌঁছানো হজ যাত্রীদের অভ্যর্থনা – ছবি : সংগৃহীত

ঢাকা: পবিত্র হজ পালন শেষে ৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট।

শনিবার (৩০ মে) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক এ তথ্য জানান।

তিনি আরও জানান, প্রথমদিনে ১৩টি ফ্লাইটে দেশে ফিরবেন ৫ হাজার ৪৩৪ জন।

শুক্রবার (স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে) সৌদির জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা হয় সাউদিয়া এয়ারলাইন্সের (এসভি ৫৮০৬) ফিরতি ফ্লাইটটি। শনিবার সকালে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

‎এ ফ্লাইটে আসা হজযাত্রীদের বিমানবন্দরে ফুল ও পবিত্র জমজমের পানি দিয়ে আন্তরিক অভ্যর্থনা জানান, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ। সেসঙ্গে সৌদি এয়ারলাইন্সের হজযাত্রীদেরও ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

বিজ্ঞাপন

এ সময় বিমানের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও ডিসিইও সৈয়দ মইন উদ্দিন আহমেদ, পরিচালক-গ্রাহক সেবা (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন আহমেদ, হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদসহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে শেষ ফ্লাইটটি সৌদি আরবে পৌঁছে গত ২১ মে।