Saturday 30 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই দিনে ডিএসসিসির প্রায় ২৪ হাজার টন বর্জ্য অপসারণ

‎সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৬ ১৫:৫১

বজ্য অপসারণ – ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: গত দুই দিনে রাজধানী থেকে প্রায় ২৩ হাজার ৭৯১ মেট্রিক টন উচ্ছেদকৃত বর্জ্য মাতুয়াইল কেন্দ্রীয় ল্যান্ডফিলে ডাম্পিং করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

‎শনিবার (৩০ মে) ডিএসসিসির জনসংযোগ বিভাগ থেকে বলা হয়, ঈদুল আজহার কোরবানির বর্জ্য দ্রুততম সময়ে সরাতে বেশ তৎপরতা দেখিয়েছে‎ ডিএসসিসি। গত ৪৮ ঘণ্টায় ঢাকা দক্ষিণের বিশাল এলাকা সম্পূর্ণ পরিচ্ছন্ন করতে সক্ষম হয়েছে।

‎সিটি কর্পোরেশনের দেওয়া হিসাব অনুযায়ী, বর্জ্য ব্যবস্থাপনার কাজটি ধাপে ধাপে সম্পন্ন করা হয়েছে। ঈদের দিন (২৮ মে) তৎপরতা ছিল সবচেয়ে বেশি। এদিন রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যেই ১৪ হাজার ৮১৪ টন বর্জ্য ল্যান্ডফিলে স্তূপীকরণ করা হয়।

‎আর ঈদের দ্বিতীয় দিন (২৯ মে) আরও ৮ হাজার ৯৭৭ টন বর্জ্য অপসারণ করা হয়।

‎সব মিলিয়ে ৪৮ ঘণ্টায় ঢাকা দক্ষিণের বিশাল এলাকা সম্পূর্ণ পরিচ্ছন্ন করতে সক্ষম হয়েছে পরিচ্ছন্নতাকর্মীরা।

বিজ্ঞাপন