Monday 01 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্জ্য অপসারণে ডিএসসিসির হটলাইন চালু

সিনিয়র করেসপন্ডেন্ট
১ জুন ২০২৬ ১৫:১৩

কোলাজ প্রতীকী ছবি : সংগৃহীত

ঢাকা: পবিত্র ঈদুল আজহা পরবর্তী বর্জ্য অপসারণ কার্যক্রমে লক্ষ্যমাত্রার অধিক বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এরপরেও যদি কোথাও বর্জ্য জমে থাকতে দেখা যায়, তবে ০১৭০৯৯০০৮৮৮ অথবা ০২২২৩৩৮৬০১৪ নম্বরে কল করার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

ডিএসসিসি বলেছে, অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যে দ্রুততম সময়ে অবশিষ্ট বর্জ্য অপসারণ করা হবে।

সোমবার (১ জুন) ডিএসসিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

উল্লেখ্য, ঈদের তিন দিনে সংস্থাটি নির্ধারিত ৩৩ হাজার ৯৪২ টন লক্ষ্যমাত্রার বিপরীতে মোট ৩৬ হাজার ৮৬ টন বর্জ্য সফলভাবে অপসারণ করে মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্পিং করেছে।

বিজ্ঞাপন

পরিসংখ্যান অনুযায়ী, ঈদের প্রথম দিন ১৪ হাজার ৮১৪ টন, দ্বিতীয় দিন ৮ হাজার ৯৭৭ টন এবং তৃতীয় দিন ১২ হাজার ২৯৫ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে ডিএসসিসির নিজস্ব জনবল ও পিসিএসপি কর্মীসহ মোট ১৩ হাজার ৪৫৩ জন মাঠপর্যায়ে দিনরাত কাজ করেছেন।

বর্জ্য পরিবহনের জন্য ৩৮২টি বিশেষ যান-যন্ত্রপাতিসহ মোট ২ হাজার ১১৭টি ছোট-বড় গাড়ি ব্যবহার করা হয়েছে।

এছাড়া ডিএসসিসি নির্ধারিত ৩৫৭টি স্থানে গত তিন দিনে মোট ১৭ হাজার ৩১৫টি পশু কোরবানি করা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর