Saturday 24 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডিএসসিসি’র নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুন ২০২৬ ১৭:১৭

ডিএসসিসি’র নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া- ছবি : সংগৃহীত

ঢাকা: জেলার দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)-এর আওতাধীন বিভিন্ন মার্কেটে দোকান বরাদ্দ, পরিচালনা এবং টেন্ডার কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া-কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১ জুন) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম-এর সই করা এক দাফতরিক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব), অঞ্চল-৭ এবং নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব), মার্কেট নির্মাণ সেলের দায়িত্বে ছিলেন গোলাম কিবরিয়া। স্থানীয় সরকার বিভাগের একটি স্মারকের পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে মার্কেট দোকান বরাদ্দ ও পরিচালনা সংক্রান্ত বিষয়ে উত্থাপিত অভিযোগ, অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত ও বিভাগীয় কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব ধরনের দায়িত্ব থেকে বিরত রাখা প্রয়োজন বিবেচনায় এনে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

বরখাস্ত থাকাকালীন তাকে ডিএসসিসির সচিব দফতরে সংযুক্ত করা হয়েছে।

আদেশের অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল দফতরে প্রেরণ করা হয়েছে।

সারাবাংলা/এমএমএইচ/এসআর
বিজ্ঞাপন

আরো