Tuesday 02 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনার দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুন ২০২৬ ১২:৫২

– ফাইল ছবি : প্রতীকী

ঢাকা: দেশের বাজারে সোনার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। ফলে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার টাকা।

মঙ্গলবার (২ জুন) সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)-এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।

বিজ্ঞাপন

এদিকে, সোনার দামের সঙ্গে কমানো হয়েছে রূপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৫ হাজার ৬৫৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।