Monday 15 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনার ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ১১:১১ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৩:২৭

ঢাকা: দেশের বাজারে সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। ফলে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি এখন থেকে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায় বিক্রি হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, সোনার সঙ্গে রুপার দামও কমানো হয়েছে। ভরিতে ৩৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর