Wednesday 28 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মেট্রোরেলে অগ্রাধিকার আসনে প্রবীণদের বসা নিশ্চিতে ব্যবস্থা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৬ ২৩:৪২ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ ২৩:৪৩

ছবি: সংগৃহীত

ঢাকা: এক যাত্রীর মৃত্যুর ঘটনার পর মেট্রোরেলের কোচে অগ্রাধিকার আসনে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও প্রবীণ যাত্রীদের বসা নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বুধবার (২৮ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে নারী, প্রতিবন্ধী ও প্রবীণদের জন্য কোচে অগ্রাধিকারভিত্তিক আসনে বসতে পারার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত চালানোর কথাও বলা হয়েছে।

এছাড়া যাত্রীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা ভাসমান দোকানপাট ও অন্যান্য অবৈধ স্থাপনা অপসারণের মাধ্যমে চলাচলের উপযোগী পরিবেশ নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

মোবাইল কোর্ট চলাকালে মেট্রোরেলের কোচে অগ্রাধিকার আসনে (প্রায়োরিটি সিট) বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও প্রবীণ যাত্রীদের বসাও আজ থেকেই নিশ্চিত করা হয়।

সারাবাংলা/ইউজে/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর