Friday 05 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি’র বিরুদ্ধে কখনো বিষোদগার করিনি: রাশেদ খান

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৬ ১৬:৩৭

রাশেদ খান।

ঢাকা: বিএনপি’র বিরুদ্ধে অতীতে কখনো বিষোদগার করেননি বলে দাবি করেছেন দলটির বর্তমান নেতা রাশেদ খান।

শুক্রবার (৫ জুন) নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপির সঙ্গে গণঅধিকার পরিষদের আদর্শিক ও মতাদর্শগত যথেষ্ট মিল রয়েছে। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুনসহ মূল ধারার নেতাকর্মীদের সঙ্গে তার অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে বলেও তিনি জানান। রাজনৈতিক বাস্তবতার কারণে আলোচনা সাপেক্ষে দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বিএনপির সঙ্গে গণঅধিকার পরিষদের ২০২২ সাল থেকে যুগপৎ আন্দোলনের সম্পর্ক ও নির্বাচনি জোট রয়েছে। নুরুল হক নুর বিএনপি সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তাই গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সাথে তার সম্পর্কের টানাপোড়েন সৃষ্টির কোনো সুযোগ নেই বলে তিনি মনে করেন। তিনি বলেন, জীবনে যেখানেই থাকুন না কেন, গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে তার পার্থিব ও সামাজিক সম্পর্ক অটুট থাকবে। রাজপথের আন্দোলনের মাধ্যমে তাদের সঙ্গে যে রক্তের সম্পর্ক তৈরি হয়েছে, তা কোনোভাবেই বিনষ্ট হওয়ার নয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, টকশো বা আলোচনার টেবিলে তথ্য বা যুক্তিতে পরাজিত হয়ে অনেকে তাকে ‘নব্য বিএনপি’ বলে সম্বোধন করেন। কিন্তু অতীতে জামায়াতের বর্তমান আমির জাসদ ছাত্রলীগ এবং এনসিপির নেতারা ছাত্র অধিকার পরিষদের সাথে যুক্ত ছিলেন। তিনি আরও বলেন, অতীতে অনেকেই শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে বিএনপিতে যোগ দিয়েছেন। তাহলে তিনি কেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রাজনীতি করতে পারবেন না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, গালিগালাজ বা ব্যক্তি আক্রমণ করে তাকে থামানো যাবে না। রাজনৈতিক প্রতারণা বন্ধ করে দেশ ও জনগণের জন্য ইতিবাচক রাজনীতি চর্চার আহ্বান জানান তিনি।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর