Saturday 06 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে প্রধানমন্ত্রীর বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৬ ১৪:০৫

– ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্ব পরিবেশ দিবস উদযাপন এবং এ উপলক্ষ্যে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও প্রস্তুতি নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এ সভায় তিনি সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

তিনি জানান, বৈঠকে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।