Monday 08 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম, মার্কিন দূতাবাসের ফেসবুক পোস্ট

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৬ ১৫:২৭

– ছবি : সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম কীভাবে কাজ করে- তা জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।

সোমবার ( ০৮ জুন) মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি অবহিত করা হয়েছে।

ফেসবুক পোস্টে বলা হয়— ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম কীভাবে কাজ করে:

ভিসা ইন্টারভিউয়ের পর যোগ্য হলে কনসুলার কর্মকর্তা আপনাকে pay.gov–এর সরাসরি লিংকসহ পরিশোধের নির্দেশনা দেবে।

৩০ দিনের মধ্যে বন্ড পরিশোধ করতে হবে।

সর্বোচ্চ ৩ মাস মেয়াদি, একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল-এন্ট্রি) ভিসা দেওয়া হবে।

নির্ধারিত কিছু পোর্ট অব এন্ট্রি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে।

দেশে ফিরে আসার পর ভিসার সব শর্ত পূরণ হলে বন্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং অর্থ ফেরত দেওয়া হবে (শর্তের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে কাজ না করা এবং নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফেরা)।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর