Monday 08 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্কতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৬ ১৬:০০ | আপডেট: ৮ জুন ২০২৬ ১৬:০৩

ফাইল ছবি।

পটুয়াখালী: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। ছোট বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে।

গতকাল রোববার (৭ জুন) থেকে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এদিকে পটুয়াখালী, বরিশাল, খুলনা, নোয়াখালী ও কক্সবাজার সহ দেশের ১১ অঞ্চলের উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব নদী বন্দরে ১ নম্বর সতর্ক সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া উপকূলীয় এলাকায় এবং সমুদ্র বন্দর সমূহের উপর ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকায় পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে। মাছধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর