Tuesday 09 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্থ উত্তোলনের চাপ বাড়ায় কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ ইসলামী ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৬ ১৯:০৪

কোলাজ ছবি: সারাবাংলা

ঢাকা: খুরশীদ আলম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে গ্রাহকদের ব্যাপক অর্থ উত্তোলনের চাপে ইসলামী ব্যাংক বাংলাদেশের নগদ সংরক্ষণ হার (সিআরআর) ঘাটতিতে পড়েছে। গত সাত দিনে ব্যাংকটি থেকে প্রায় ৪ হাজার ২৪০ কোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা।

ব্যাংকটির কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আগে বাংলাদেশ ব্যাংকে ইসলামী ব্যাংকের সিআরআর নির্ধারিত চাহিদার চেয়েও বেশি ছিল। তবে সাম্প্রতিক অর্থ উত্তোলনের কারণে তা কমে প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকায় নেমে এসেছে, যেখানে প্রয়োজন প্রায় ৭ হাজার কোটি টাকা। এর ফলে সিআরআর পজিটিভ অবস্থা থেকে নেগেটিভে চলে গেছে।

এ পরিস্থিতিতে তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তহবিল সহায়তা চেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ সহায়তা চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৪ মে সাবেক চেয়ারম্যান জোবায়দুর রহমানের পদত্যাগের পর সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার নিয়োগের পর থেকেই ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর ব্যানারে গ্রাহকদের আন্দোলন অব্যাহত রয়েছে। মঙ্গলবারও ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে কয়েক হাজার গ্রাহক অবস্থান কর্মসূচি পালন করে চেয়ারম্যানের অপসারণ দাবি জানান।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর