Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাজেটে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি ও বৈদেশিক লেনদেন সহজের উদ্যোগ

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ১৭:১২

– ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: বিদেশী বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি, বৈদেশিক লেনদেন সহজীকরণ এবং ব্যাংক সেবা দ্রুত করা এবং ডিজিটাল আর্থিক ব্যবস্থাকে কার্যকর করতে সরকার উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় নতুন সরকারের হয়ে প্রথম এবং দেশের ৫৬তম ২০২৬-২৭ সালের বাজেট প্রস্তাব উত্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, অতালিকাভুক্ত কোম্পানির শেয়ার হস্তান্তর ও মূলধন প্রত্যাবাসন সহজ করা হয়েছে। এক কোটি টাকা পর্যন্ত ভ্যালুয়েশন রিপোর্ট লাগবে না এবং ১০০ কোটি টাকা পর্যন্ত ডিল ভ্যালু বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই প্রত্যাবাসন করা হবে।

বিজ্ঞাপন

বাজেট প্রস্তাবে তিনি বলেন, বড় অংকের লেনদেনে শেয়ারের মূল্য নির্ধারণকে আরও নিরপেক্ষ করতে নিবন্ধিত মূল্যায়ন ফার্ম ব্যবহার করা হবে।

তিনি আরও বলেন, বৈদেশিক বাণিজ্যে সময় ও ব্যয় কমাতে নির্ভরযোগ্য আমদানিকারক ও কম ঝুঁকির পণ্যের ক্ষেত্রে ঋণপত্রের বাধ্যতামূলক ব্যবহার ধাপে ধাপে শিথিল করার বিষয় বিবেচনা করা হবে।

বাংলাদেশ ব্যাংকের প্রকৃত সময় গ্রস নিষ্পত্তির সঙ্গে সাধন করে ব্যাংক, মোবাইলভিত্তিক সেবা, পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সেবামাধ্যমের মধ্যে দ্রুত লেনদেনের ব্যবস্থা গড়ে তোলা হবে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ই-ঋণ চালুর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ বারো মাস মেয়াদে দেওয়া যাবে। এতে ক্ষুদ্র ঋণপ্রাপ্তি সহজ হবে এবং আর্থিক অন্তর্ভুক্তি হবে।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর