Friday 12 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৃজনশীল অর্থনীতি খাতে বাজেট বরাদ্দের জন্য সরকারকে বিসিআরএ-এর অভিনন্দন

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৬ ১৬:১৪

বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন (বিসিআরএ)-এর লোগো।

ঢাকা: আগামী অর্থবছরে ক্রিয়েটিভ (সৃজনশীল) অর্থনীতি খাতের উন্নয়নে প্রাথমিকভাবে ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করায় সরকারকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন (বিসিআরএ)। এছাড়া বাংলাদেশ ব্যাংকের সিএসআর খাত থেকে আরও ৫০০ টাকার তহবিল সংগ্রহ করা হবে বলে ঘোষণা দেওয়ায় বিসিআরএ এর পক্ষ থেকে আবারও অভিনন্দন জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, গিটার, ভায়োলিনসহ বাদ্যযন্ত্র এবং আনুষঙ্গিক যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক পুরো প্রত্যাহারের প্রস্তাব করায় সরকারকে অভিনন্দন।
এতে আরও বলা হয়, সিনেমাটোগ্রাফিক ক্যামেরা ও প্রজেক্টের খুচরা যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে বিদ্যমান আমদানি শুল্ক ১৫ থেকে ৫ শতাংশ করা হয়েছে ফলে এই শিল্পের বিকাশ ঘটবে।

বিজ্ঞাপন

প্রস্তাবিত বাজেটে চলচ্চিত্রের উন্নয়ন এবং ওটিটি প্লাটফর্মে অংশগ্রহণের জন্য আন্তর্জাতিক মানের কারিগরি মানসম্পন্ন ষ্টুডিও গড়ে তোলা ও পারফরম্যান্সভিত্তিক গ্রান্ট স্কিম চালু করার প্রস্তাব করায় সরকার ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে সংগঠনটি। আশা কর হয়, সৃজনশীল অর্থনীতির বিকাশে যে নানান উদ্যোগ গ্রহণের কথা প্রস্তাবিত বাজেটে উল্লেখ করা হয়েছে তা বাস্তবায়ন করে সরকার ক্রিয়েটিভ খাতকে আরও গতিশীল ও যুগোপযোগী করার ব্যবস্থা নিবে।

সারাবাংলা/জিএস/এনজে