Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুঁজিবাজার উন্নয়নে বিএপিএলসি’র প্রস্তাব, সহায়তার আশ্বাস বিএসইসি’র

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৬ ১৭:৪৯

– ছবি : সংগৃহীত

ঢাকা: দেশের পুঁজিবাজারের সামগ্রিক উন্নয়ন ও দীর্ঘমেয়াদি অর্থায়ন জোরদারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)-এর মধ্যে মতবিনিময় সভা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিএসইসি ভবনে বিএপিএলসি’র একটি প্রতিনিধিদল বিএসইসি কর্তৃপক্ষের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় আলোচনায় মিলিত হয়।

সভায় পুঁজিবাজারের মাধ্যমে দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহ নিশ্চিতকরণ এবং দেশের পুঁজিবাজারে ভালো ও আর্থিকভাবে সক্ষম কোম্পানিগুলোর তালিকাভুক্তির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। নতুন ও সম্ভাবনাময় কোম্পানিগুলোর বাজারে আসার ক্ষেত্রে বিদ্যমান আইনি ও প্রক্রিয়াগত প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে বিএপিএলসির পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হলে বিএসইসি বাজার উন্নয়ন ও সাধারণ বিনিয়োগকারীদের কল্যাণের স্বার্থে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেয়।

বিজ্ঞাপন

বৈঠকে বিএপিএলসির প্রতিনিধিদল নতুন কোম্পানির আইপিও বা তালিকাভুক্তির ক্ষেত্রে যেসব সমস্যা বা জটিলতা রয়েছে, তা দ্রুত চিহ্নিত করে সমাধানের জন্য নিয়ন্ত্রক সংস্থার প্রতি বিশেষ অনুরোধ জানায়।

বিএসইসি নেতৃত্ব আশ্বস্ত করে বলেন, পুঁজিবাজারের গতিশীলতা ফিরিয়ে আনতে নতুন ও ভালো কোম্পানিকে যুক্ত করার বিকল্প নেই, তাই বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে আন্তরিকভাবে কাজ করবে কমিশন।

সভায় বিএসইসির পক্ষে উপস্থিত ছিলেন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তানভীর হাবিব রহমান, কমিশনার নাহিদ মাহতাব, কমিশনার মো. নাফিজ আল তারিকসহ সংস্থার নির্বাহী পরিচালক, পরিচালক এবং সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অন্যদিকে বিএপিএলসির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি ও ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ।

বিএপিএলসির পক্ষ থেকে আলোচনায় আরও অংশ নেন সংগঠনটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং সেক্রেটারি জেনারেল মো. আমজাদ হোসেন।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
২১ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৭

আরো

সম্পর্কিত খবর