Friday 19 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অধিনায়ক দানিলোর বার্তা / ‘ব্রাজিল সমর্থকদের দেখাতে হবে, আমরা জিততে চাই’

ক্রীড়া ডেস্ক
১৯ জুন ২০২৬ ০৮:৫৯

মরক্কোর সঙ্গে ড্র করে বিশ্বকাপের শুরুটা একেবারেই ভালো হয়নি তাদের। নকআউট পর্বে যেতে হলে হাইতির বিপক্ষে ম্যাচে জয় ছাড়া আর কিছুই ভাবার উপায় নেই ব্রাজিলের। সেলেসাও সমর্থকদের মনোভাব খুব ভালো করে জানেন অধিনায়ক দানিলো। হাইতির বিপক্ষের ম্যাচ সামনে রেখে, এই অভিজ্ঞ ডিফেন্ডার সতীর্থদের মনে করিয়ে দিলেন, আসছে ম্যাচে তাদের কী করতে হবে।

‘সি’ গ্রুপে হাইতির শুরুটাও ভালো হয়নি। স্কটল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হেরে এসেছে তারা। তবে, শক্তি, ঐতিহ্যে পিছিয়ে থাকা দলটিকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না দানিলো। আধুনিক ফুটবলের ধরন বদলে যাওয়ায়, হাইতিকে নিয়েও সতর্ক ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার।

বিজ্ঞাপন

দানিলো জানালেন, ‘প্রত্যাশা ও বাস্তবতা বলে দুটো বিষয় আছে। বাস্তবসম্মতভাবে এ ম্যাচটি খেলতে হবে আমাদের। বিশেষ করে, ফুটবল যেভাবে বদলে গেছে এবং বিকশিত হয়েছে, তাতে এমনটা বলা অসম্মানজনক হবে, হাইতিকে আমরা শোচনীয়ভাবে হারাব।’

ব্রাজিল অধিনায়ক আরও জানান, ‘সমর্থকদের দেখাতে হবে যে, আমরা জিততে চাই। আমরা সেটা করতে পারি, পজেশন নিয়ন্ত্রণে রেখে, কার্যকরী পদক্ষেপগুলো নিয়ে এবং সবসময় জিততে চাওয়ার আকাঙ্ক্ষা দেখিয়ে।’

মরক্কোর বিপক্ষে ১-১ ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করা ব্রাজিল গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফিলাডেলফিয়ায় মুখোমুখি হবে হাইতির। বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর