Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খাদ্য অধিদফতরের নিয়োগ পরীক্ষায় কানে ডিভাইস, আটক ৫০

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৬ ১৫:০৫

প্রতীকী ছবি।

ঢাকা: ‎খাাদ্য অধিদফতরের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় ৫০-এর অধিক পরিক্ষার্থীকে কানে ডিভাইসসহ আটক করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) খাদ্য অধিদফতরের নিয়োগ পরিক্ষার ঢাকা কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, খাদ্য অধিদফতরের নিয়োগ পরীক্ষা দিতে আসা অনেকের কানে ডিজিটাল ডিভাইস ছিল। পরিক্ষার সময় তাদের কানে ডিজিটাল ডিভাইস পাওয়ায় আমাদের খবর দিলে আমরা বেশ কয়েকজনকে আটক করেছি। তাদেরকে আটকের পর যাচাই বাচাই চলছে।

‎এ বিষয়ে নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, ‘খাদ্য অধিদফতরের উপ-পরিদর্শক পদে পরীক্ষার সময় পরীক্ষার কেন্দ্র থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ২২ জনকে আটক করে কয়েকদিন করে সাজা দিয়েছে। ২৮ জনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তবে মোট কতোজন এখনও আমরা নিশ্চিত করে বলতে পারছি না।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর