Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো ইনু ও মেননকে

স্টাফ করেসপন্ডেট
২২ জুন ২০২৬ ১৫:৪৩

– সংগৃহীত ফাইল ছবি

ঢাকা: রাজধানীর বংশালে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মো. মোখলেছিন-কে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন-কে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার-এর আদালতে মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন দুই আসামিকে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

শুনানিতে রাষ্ট্রপক্ষ গ্রেফতারের পক্ষে যুক্তি উপস্থাপন করে, অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট চানখারপুল মোড়ের নাজিমউদ্দীন রোড এলাকায় মিছিলে অংশ নেওয়ার সময় মো. মোখলেছিন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় পরবর্তীতে ভুক্তভোগী মো. মোখলেছিন বাদী হয়ে বংশাল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন, যার তদন্ত চলমান রয়েছে।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

আরো