Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিরপুরে ককটেল বিস্ফোরণের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৬ ০৮:৫৮ | আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ১০:৩৬

আটক দুই ছাত্রলীগ নেতা।

ঢাকা: রাজধানীর দারুস সালাম রোডে ককটেল বিস্ফোরণের সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১২ নম্বর ওয়ার্ডের দুই নেতাকে হাতেনাতে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হলেন হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এই তথ্য নিশ্চিত করেছেন।

আটককরা হলেন- ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাফিউল ওরফে সময় এবং শুভ চৌধুরী।

ডিসি বলেন, আজ মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে দারুস সালাম রোড এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টাকালে স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, গত ৬ নভেম্বর ক্যান্টনমেন্ট থানাধীন গলফ ক্লাবের সামনে ছাত্রলীগের আয়োজিত মিছিল এবং গাবতলী এলাকায় অনুষ্ঠিত ঝটিকা মিছিলে তারা সক্রিয়ভাবে অংশ নিয়েছিল তারা।

হাসান মোহাম্মদ নাছের বলেন, আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

 

 

সারাবাংলা/এমএইচ/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর