Tuesday 23 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানমন্ডি ৩২ নম্বর থেকে যুবক আটক, জুলাই যোদ্ধা দাবি

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৬ ১৫:০৩

– ছবি : সংগৃহীত

ঢাকা: ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর থেকে সাখাওয়াত হোসেন নামের একজনকে আটক করেছে পুলিশ। এ সময় তিনি নিজেকে জুলাই যোদ্ধা পরিচয় দেন।

‎মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ১২ টায় ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়। ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

‎তিনি বলেন, আটককৃত ব্যক্তি ধানমন্ডি ৩২ নম্বর এ প্রবেশ করে ছবি ভিডিও করছিলেন। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে কেন তিনি ছবি ভিডিও তুলছিলেন- এর কোনো কারণ বলতে পারেন নি। পরে তার মোবাইল ফোন নিতে চাইলে তিনি সেটি দেন নি।

উপ-পরিদর্শক বলেন, তিনি নিজেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

বিজ্ঞাপন