Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রোহিঙ্গা সংকটের সমাধানে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে চীন: মির্জা ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৬ ১৩:২১

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: রোহিঙ্গা সংকটের সমাধানের ক্ষেত্রে চীন অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,বাংলাদেশের সঙ্গে চীন ও মালয়েশিয়ার সম্পর্ক আরও দৃঢ় হয়েছে এবং দুই দেশই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি তা আরও সম্প্রসারণের আশ্বাস দিয়েছে ।

নিবার (২৭ জুন) জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই তথ্য জানান। এদিন তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফর উপলক্ষ্যে সংসদে ধন্যবাদ প্রস্তাবও উপস্থাপন করেন।

সংসদে বক্তব্য রাখার সময় মন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া এবং চীনের সম্পর্ক বর্তমানে আরও শক্তিশালী অবস্থানে রয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তারা শুধু তাদের আগের ভূমিকা বজায় রাখবে না, বরং এই সহযোগিতা আরও বাড়াবে ও সামনের দিনগুলোতে বিস্তারিতভাবে সম্প্রসারিত করবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সমস্যার সমাধানেও এই দুই বন্ধুপ্রতিম দেশ সব ধরনের সহযোগিতা করবে। বিশেষ করে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের সমাধানের ক্ষেত্রে চীন অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত দিয়েছে এবং এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও বাংলাদেশকে জানিয়েছে। এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর