Monday 29 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিস্তা ও পদ্মা বাঁধ নির্মাণে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৬ ১৩:৪২ | আপডেট: ২৯ জুন ২০২৬ ১৪:৪২

জাতীয় সংসদে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান – ছবি : সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি ও কৃষি বান্ধব সরকার হিসেবে দেশের মানুষের পানির অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে দেশের উত্তরাঞ্চল, বিশেষ করে রাজশাহী ও রংপুর বিভাগের মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী তিস্তা ও পদ্মা নদী নিয়ে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওর আলোচনায় তিনি এ কথা বলেন।

দেশের উত্তরাঞ্চলের পানির সংকট নিরসনে গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে সারা বছর কৃষকদের নিরবচ্ছিন্ন পানি সরবরাহের লক্ষ্যে সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে। উত্তরাঞ্চলের সাধারণ মানুষের পানি ও তিস্তা নিয়ে যে উদ্বেগ রয়েছে, তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে সরকার।

বিজ্ঞাপন

দেশের অর্থনীতি, কৃষি, শিক্ষা, জ্বালানি খাত ও সৃজনশীল অর্থনীতির দীর্ঘমেয়াদি সংস্কার ও ভবিষ্যৎ পরিকল্পনার চিত্র তুলে অর্থমন্ত্রী বলেন, বিএনপি সরকার যখনই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, তখনই মানুষের মৌলিক অধিকার ও পানির অধিকার নিশ্চিত করতে কাজ করেছে। এই প্রতিশ্রুতি অনুযায়ী তিস্তা ও পদ্মা ব্যারেজ নির্মাণ সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর