Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেনজেনভুক্ত দেশে প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত সীমান্ত পুলিশের হাতে: দূতাবাস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৬ ১৪:৪১

– কোলাজ প্রতীকী ছবি : সংগৃহীত

ঢাকা: ইউরোপের শেনজেনভুক্ত দেশে ভ্রমণকারীদের প্রবেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সীমান্ত পুলিশের হাতে। তাই ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজনীয় সকল কাগজপত্র সঙ্গে রাখার অনুরোধ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) ঢাকার শেনজেনভুক্ত দেশগুলো এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়, আপনার ভিসা আপনাকে ভ্রমণের পূর্বানুমতি দেয়। কিন্তু যেকোনো শেনজেন দেশে ভ্রমণকারীদের প্রবেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সীমান্ত পুলিশের হাতে। তাই অবশ্যই আপনার সব কাগজপত্র সাথে রাখবেন, যাতে পুলিশ প্রয়োজনে আপনার তথ্যাদি যাচাই করে নিতে পারে।

সারাবাংলা/একে/এসআর