Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি?

ক্রীড়া ডেস্ক
৮ জুলাই ২০২৬ ১৪:৫৬

রোমাঞ্চের নানা ধাপ পেরিয়ে শেষ হয়ে গেল ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই। মাঠের লড়াইয়ে টিকে থাকা শেষ বিজয়ী আট দল নিয়ে এবার শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের মহারণ।

বিশ্বকাপের এবারের আসরে শেষ ষোলোর বাধা টপকে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে মরক্কো, ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম, আর্জেন্টিনা এবং সবশেষ দল হিসেবে ইতিহাস গড়া সুইজারল্যান্ড। অন্যদিকে শেষ ষোলো থেকে অশ্রুসিক্ত বিদায় নিয়েছে তিন সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তাদের সাথে বিদায়ীদের তালিকায় যুক্ত হয়েছে ব্রাজিল, পর্তুগাল, প্যারাগুয়ে, মিশর ও কলম্বিয়া।

কোয়ার্টার ফাইনালের সূচি অনুযায়ী, আগামী ৯ জুলাই (বৃহস্পতিবার) দিবাগত রাতে প্রথম ম্যাচে মাঠে নামবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও আফ্রিকান সিংহ মরক্কো।

বিজ্ঞাপন

বাংলাদেশ সময় অনুযায়ী কোয়ার্টার ফাইনালের সম্পূর্ণ সময়সূচি নিচে দেওয়া হলো:

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর