Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / ক্লোসাকে উপহার পাঠাচ্ছেন মেসি

ক্রীড়া ডেস্ক
৯ জুলাই ২০২৬ ১২:০৬

বিশ্বকাপ শুরুর আগেই তিনি বলেছিলেন, সর্বোচ্চ গোলের রেকর্ডটা যদি লিওনেল মেসি ভাঙেন, একেবারেই মন খারাপ হবে না তার। জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার সেই রেকর্ডটা গ্রুপ পর্বের ভেঙেছেন মেসি। এবার ক্লোসা জানালেন, মেসির সঙ্গে কথা হয়েছে তার। সেই সময় ক্লোসাকে বিশেষ এক উপহার পাঠানোর কথাও বলেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসি-ক্লোসা ফোনালাপের পেছনে আছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইতালিয়ান ক্লাব লাৎসিওতে লিওনেল স্কালোনির সঙ্গে একই দলে খেলেছিলেন ক্লোসা। ওই বন্ধুত্বটা তাদের রয়ে গেছে এখনো।

ক্লোসা জানিয়েছেন, ‘স্কালোনি আমার সতীর্থ ছিল। আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ আছে। মেসি আমার বিশ্বকাপের গোল করার রেকর্ড স্পর্শ করার পর স্কালোনিই আমাদের মধ্যে এই ফোনালাপের ব্যবস্থা করে দেয়। খুবই আবেগঘন মুহূর্ত ছিল এটা।’

বিজ্ঞাপন

আর্জেন্টাইন অধিনায়ক ক্লোসাকে একটি উপহার দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। ক্লোসা জানান, ‘সে আমাকে বলেছে যে সে আমাকে নিজের সই করা একটি জার্সি পাঠাবে।’

২০১৪ সালে ব্রাজিলের মাটিতে জার্মানির হয়ে বিশ্বকাপ জিতেছেন ক্লোসা। ওই বিশ্বকাপের ফাইনালে তার প্রতিপক্ষ ছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। এ ছাড়া একাধিকবার মুখোমুখি হয়েছেন দুই তারকা।

ক্লোসা জানিয়েছেন, মেসির সঙ্গে নাকি কখনো এত লম্বা আলাপ হয়নি তার, ‘মেসির সঙ্গে মাঝেমধ্যে দেখা হয়েছে, যা সব সময়ই খুব আনন্দদায়ক ও সৌহার্দ্যপূর্ণ ছিল। কিন্তু ফুটবলের বাইরে এবারই প্রথম আমরা দীর্ঘ সময় ধরে কথা বললাম।’

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

শারদীয় উৎসবের রঙে ঘর সাজানো
১৬ অক্টোবর ২০২৬ ১৬:৪৯

আরো

সম্পর্কিত খবর